ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
  • আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৫ বার পঠিত

শত বছরের স্মৃতি ধন্য ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,পায়রা উড়ানো,মার্চ পাস, মশাল প্রজ্জোলন ও ডিসপ্লে প্রদর্শন করে খেলার উদ্বোধন করা হয়।

খেলায় ২শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ,উচ্চ লম্ফ,লৌহ গোলক,স্মৃতি পরিক্ষা,বিস্কুট দৌড়,অংক দৌড়, সহ ৬ টি ইভেন্টে ৩০ টি খেলা অনুষ্ঠিত হয়। বিকালে প্রতিযোগীদের মাঝে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে ।ডিসপ্লে প্রদর্শন করেন স্কুলের স্কাুউট সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা,রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার বিশ্বাস প্রমূখ।

ট্যাগস :

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪