রাজবাড়ী সদর উপজেলার চার ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৭৯ বার পঠিত
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মুলঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২০ মার্চ) বিকালে গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম চৌধুরী পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন গেয়ালন্দ মোড় টেক্সটািল মিল জামে মসজিদের খতিব মো.কামরুল ইসলাম,মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরজাদা সিরাজুম্মমুনির।



















