সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী তে গৃহবধু হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রধান আসামি গ্রেফতার
মোঃ হামজা শেখ -কালুখালী(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৪৯৯ বার পঠিত

রাজবাড়ী জেলার কালুখালীতে অভিযান চালিয়ে গৃহবধূ ফাহিমা হত্যামামলার প্রধান আসামী আব্দুর রহিম মন্ডল (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মন্ডল কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় রহিম মন্ডলকে কালুখালী থানার বড়ইচারা এলাকা থেকে গ্রেপ্তার করে কালুখালী থানা পুলিশ। বুধবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ৫ অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের একটি ধানক্ষেতের ভিতর থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে কালুখালী থানা পুলিশ বাদী হয়ে গত ৭ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।



















