ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

মো: আজমল হোসেন - বালিয়াকান্দি (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পঠিত

রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে শহিদুল বিশ্বাস (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

জেলা কারাগারে বুকে ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তির ৩০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ব‍্যক্তির ভাই রেজাউল বিশ্বাস বলেন, চেক সংক্রান্ত মামলায় শহিদুলের ১ বছরের সাজা হয়। দীর্ঘ ৮ মাস ধরে সে কারাগারে রয়েছে। মঙ্গলবার সকালে কারাগার কতৃপক্ষ বাড়িতে ফোন দিয়ে জানায় শহিদুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পাওয়া মাত্রই দ্রুত হাসপাতালে এসে দেখি আমার ভাই আর নেই, সে মারা গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যাথা নিয়ে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসা চলাকালীন অবস্থায় পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে শহিদুল বিশ্বাসকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪