ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রমজানে আখের গুড়ের বিক্রি বেড়েছে

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৩১৯ বার পঠিত

রমজান মাসে দিনাজপুরের হিলিতে আখের গুড় বিক্রি বেড়েছে। আগে শীত মৌসুমে পিঠা তৈরির সময় ছাড়া তেমন একটা আখের গুড় বিক্রি হতো না। কিন্তু রোজার মাসে ইফতারিতে শরবত তৈরির জন্য আখের গুড় বেশি কিনছেন ক্রেতারা। তারা বলছেন, সারাদিন রোজা থাকার পর ইফতারিতে শরবত বেশিরভাগ রোজাদারই পান করেন। তাই পরিবারের জন্য আখের গুড় কিনছেন তারা। আর বিক্রেতারা বলছেন, প্রতি বছর রমজান মাসে যেমন আখের গুড় বিক্রি হয়, এবারও তাই হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল (৫)হিলি বাজারে আখের গুড় কিনতে এসেছেন উপজেলা সদরের মাঠপাড়া এলাকার মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘বাজারে এসেছি আখের গুড় কিনতে। ইফতারিতে গুড়ের তৈরি শরবতে তৃপ্তি পাওয়া যায়। যদিও কেউ কেউ চিনির শরবত, স্যালাইনসহ অনেক কিছু ইফতারিতে ব্যবহার করেন। তবে আমার পরিবারে আমি আগে থেকেই গুড়ের তৈরি শরবত ব্যবহার করি। তাই আখের গুড় কিনতে এসেছি।’

আরেক ক্রেতা মো. আরিফ হোসেন বলেন, ‘গুড়ের দাম বাড়েনি। আগেও ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখনো ওই দামেই বিক্রি হচ্ছে। ইফতারিতে

চিনির তৈরি শরবতের চেয়ে গুড়ের তৈরি শরবত ভালো লাগে। তাই বাজারে আখের গুড় কিনতে এসেছি।’

হিলি বাজারের গুড় বিক্রেতা মো, ইয়াছিন আলী বলেন, ‘আমি পারিবারিকভাবেই গুড় ব্যবসায়ী। আমার বাবাও আখের গুড়, খেজুরের গুড় বিক্রি করতেন। আমি বিক্রি করি। আসলে গুড়ের ব্যবসা কিছুটা মৌসুমি ব্যবসায়ের মতোই। শীতের সময় খেজুরের গুড় আর গরমের সময় আখের গুড়ের চাহিদা বাড়ে। বিক্রিও বেশ ভালো হচ্ছে।’

ইয়াছিন আলী আরও বলেন, ‘আমরা আগে নাটোর থেকে আখের গুড় আনতাম। এখন আমাদের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ থেকে আখের গুড় এনে বিক্রি করি। আমাদের এলাকায় আফতাবগঞ্জ আখের গুড়ের বড় মোকাম। মোকামে ১০০ কেজি দরে কিনে ভ্যান যোগে হিলিতে নিয়ে আসি। গুড় মাটির তৈরি পাত্রে করে আনতে হয়। ভ্যান খুব সাবধানে চালাতে হয়। ধীরে ধীরে। তাই ভ্যান ভাড়াও বেশি পড়ে। হিলিতে আনতে ১১০ টাকা কেজি পড়ে। আর বিক্রি করছি ১২০ টাকা কেজি দরে।’

রমজানে আখের গুড়ের বিক্রি বেড়েছে

আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪