ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ১১:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৬০ বার পঠিত

রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্বশক্রতার জের ধরে গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ৮ দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। দ্রুত আসামিদের গ্রেফতারে দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, হামলার শিকার বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ। বিক্ষোভে স্থানীয় এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, হামলার ওই ঘটনায় আহত বাবুব বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগস :

রংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩