ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যৌনপল্লিতে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে (পূর্বপাড়া) ফাঁস নিয়ে মামুন (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাজেদা বেগম নামে এক বাড়িওয়ালীর ভাড়া ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

মৃত মামুন দৌলতদিয়া মাস্টারপাড়ার সামছু মাস্টারের ছেলে।

জানা গেছে, বাড়িতে মামুনের স্ত্রী-সন্তান রয়েছে। পাশাপাশি যৌনপল্লিতে সুমি আক্তার নামে একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।

এ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন মাদক সেবন করতেন। ধারদেনাও ছিল বিভিন্নজনের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে মামুনের মেয়ে লোক সুমি চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ, অতিরিক্ত মাদক সেবন ও হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত সত্য জানা যাবে।

ট্যাগস :

যৌনপল্লিতে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫