যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে মামলা
- আপডেট সময় : ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৫২ বার পঠিত

যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার সদরের নুরপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে আয়েশা সিদ্দিকা বাদী হয়ে এ মামলা করেছেন।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি গ্রহন আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। জাহাঙ্গীর যশোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৬ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর আলম যশোর সদরের নুরপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন। বিয়ের সময় নগদ ১ লাখ টাকা ও গহনা দেয়া হয় আসামিকে। এরপর আয়েশা সিদ্দিকা গর্ভবতী হলে জাহাঙ্গীর আলম কৌশলে সরবতের মধ্যে এমএম কিটস মিশিয়ে পান করিয়ে ভ্রুণ হত্যা করে।
এরপর জাহাঙ্গীর আলম তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। স্ত্রীকে ভোরন পোষন দেয় বন্দ করে দেন জাহাঙ্গীর আলম।
গত ১ এপ্রিল জাহাঙ্গীর আলমকে তার শ্বশুর বাড়ি ডেকে নিয়ে সংসারে মনোযেগী হওয়ার কথা বললে যৌতুক ছাড়া তাকে নিয়ে সংসার করবেনা বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।




















