ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যাত্রীবেশে চলন্ত বাসে আগুন

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পঠিত

আশুলিয়ার কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহত ঘটনা ঘটেনি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৫- ৭১৩৭) একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সন্ধ্যার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে নেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বাসটি এই মুহুর্তে কবিরপুরের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

যাত্রীবেশে চলন্ত বাসে আগুন

আপডেট সময় : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩