ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোর মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা

জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া (খুলনা): 
  • আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৭০ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধা ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রানা প্রতাপ বৈরাগী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি যশোরের কেশবপুর উপজেলাধীন আড়ুয়া গ্রামের দূর্গা বৈরাগীর ছেলে ও 

কপালিয়া বাজারে অবস্থিত রানা প্রতাপ আইচ ফ্যাক্টারীর স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার সন্ধা   ছয়টার দিকে কপালিয় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রানা প্রতাপের মাথা লক্ষ্য করে গুলি চালায়।কিছু বুঝে উঠার আগেই দুটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে।

যশোর মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা

আপডেট সময় : ১১:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬