ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যমুনা সারকারখানা ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

আদালতের আদেশ অমান্য করে দরপত্র আহবান করায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ব বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান ও উপ-মহা ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা যুগ্ম জজ প্রথম আদালতে এই মামলা দায়ের করেন উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক।

মামলা সূত্র জানায়, কারখানার আওতাধীন শেরপুর বাফার গুদামের জন্য দেড় লক্ষ মেট্রিক টন সার বহন ও রি-ব্যাগিং কাজের জন্য গত ১৬ এপ্রিল দরপত্র আহবান করা হয়। এই কাজটি দরপত্রের মাধ্যমে আগে থেকেই করে আসছিলেন যমুনা সারকারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি আশরাফুল আলম মানিক। কিন্তু দরপত্রের শর্তানুযায়ী কাজ সম্পন্ন ও বিল পরিশোধের আগে নতুন দরপত্র আহবান করেন কারখানা কর্তৃপক্ষ। এ কারণে দরপত্র স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করে আশরাফুল আলম মানিক। এদিকে গত ৪ জুলাই নিষেধাজ্ঞার ওপর শুনানি হয়। এরপর ২৭ জুলাই আদেশের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু নির্ধারিত দিনে আদেশ না দেওয়ায় বিবাদী পক্ষ আদালত বদলী চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস করেন। এই মামলার শুনানি করার কথা ছিলো ২১ সেপ্টেম্বর। কিন্তু বিবাদী পক্ষ আদালতের আদেশের আগেই ১৮ সেপ্টেম্বর ফের দরপত্র আহবান ও গ্রহণ করেন। পরে গতকাল মঙ্গলবার যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান ও উপ-মহা ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের মামলা দায়ের করেন আশরাফুল আলম মানিক।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, আদালতের আদেশ থাকার পরেও টেন্ডার কার্যক্রম পরিচালনা করে তারা আদালত অবমাননা করেছেন। তারা যে পুনরায় টেন্ডার আহ্বান করেছেন এ বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। পরে বিষয়টি আদলতের নজরে আনলে এই আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক মুঠোফোনে বলেন, দরপত্র স্থগিতাদেশ চেয়ে তিনি এর আগে মামলা করেছিলেন। মামলা শুনানির আগেই তারা আবারও দরপত্র আহবান করে কোর্টের আদেশ অমান্য করে। বিষয়টি তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের নজরে আনলে কোর্ট এই সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান মুঠোফোনে জাগো নিউজকে বলেন, এর আগে কোর্ট থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। এর জবাব আমরা দিয়েছি। এছাড়া মামলার তিনবার তারিখ পেছানো হয়েছে, কিন্তু কোন ধরনের সিদ্ধান্ত আসেনি। সার সরবরাহ একটি স্পর্শকাতর বিষয়। তাই পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে। এতে কোর্ট ভায়োলেন্স হয়ে থাকলে আমরা কোর্টে জবাব দেবো। এরপর কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

যমুনা সারকারখানা ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩