মোরেলগঞ্জে ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীর বিদায় অনুষ্ঠানে এম পি সোহাগ
- আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৭১২ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে সেলিমাবাদ ডিগ্রী কলেজে ২০১৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত অবসর নেয়া ১৪ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা গ্রহণ করে আজকে আপনাদের দোয়ায় এতদূর এসে পৌঁছেছি আমি সারা জীবন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে সামনের দিকে এগিয়ে চলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সর্বদা সুস্থতা ও সফলতা কামনা করি।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস।




















