ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোরেলগঞ্জে ১৬০ ভরি স্বর্ণসহ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, সন্ধান মেলেনি স্বর্ণের

মনির হোসেন রাজ্জাক- মোরেলগঞ্জ:
  • আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৬ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার ১৩ ঘন্টা পরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। শিনবার বেলা ১০ টার দিকে কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চরে সাইকেলটি পাওয়া যায়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিলো বলে মিলন কর্মকার জানিয়েছেন।

দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

ট্যাগস :

মোরেলগঞ্জে ১৬০ ভরি স্বর্ণসহ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, সন্ধান মেলেনি স্বর্ণের

আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪