ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে ষ্টীলব্রিজের সাথে দুর্ঘটনায় আটকে আছে পরিবহন, যাত্রীদের দুর্ভোগ

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ( বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৭২ বার পঠিত

সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ ষ্টীলব্রিজের সাথে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে শরণখোলা গামী জিএমএস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯২৬৯ নং গাড়িটি এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার ৭০-৮০ টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদ যাত্রার কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার বেলা ৮ টার দিকে বিভিন্ন কোম্পানী কিছু বাড়তি গাড়ি যোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।

এ বিষয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলোনা। গাড়ি রেখে এর চালক, হেলপার সকলে পালিয়ে গেছে।

মোরেলগঞ্জে ষ্টীলব্রিজের সাথে দুর্ঘটনায় আটকে আছে পরিবহন, যাত্রীদের দুর্ভোগ

আপডেট সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪