সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে পরিবারের সকলকে অজ্ঞান করে মালামাল লুট
মনির হোসেন রাজ্জাক - মোরেল গন্জ (বাগেরহাট) :
- আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৩১২ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারবাজার এলাকার তেল ব্যবসায়ী হালিম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান অবস্থায় গৃহকর্তা হালিম তালুকদার(৪৮), তার স্ত্রী কোহিনুর বেগম(৪২) ও পুত্রবধূ ফারজানা বেগমকে(২৫) বেলা ৮ টার দিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।



















