ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোরেলগঞ্জ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ, বাড়িঘর ও রাস্তাঘাট

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৮৩ বার পঠিত

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। রবিবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কয়েক হাজার লোক সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। মধ্যরাতের জলোচ্ছ্বাসে ডুবেছে গোটা উপজেলা। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে বহুরবুনিয়া অভিমুখের রাস্তাটি সম্পুর্ন যোগাযোগ বিছিন্ন হয়ে পানি বন্দী হাজারও কর্মজীবী মানুষ।

এ সম্পর্কে সোমবার সকালে কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঝড় এখনো চলছে। রাস্তাঘাট সবকিছু ২-৩ ফুট পানির নীচে রয়েছে। কারো সাথে যোগাযোগ করা যাচ্ছেনা।

তাই ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করতে সময় লাগবে। তবে, মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগখাতে সর্বোচ্চ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোরেলগঞ্জ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ, বাড়িঘর ও রাস্তাঘাট

আপডেট সময় : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪