ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মুজিব’ দেখতে নেতাকর্মী নিয়ে সিনেমা হলে জেলা আ’লীগ নেতা তারা বিশ্বাস

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০২:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৫০২ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে দেখেছেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং বিশ্বাস প্রপার্টিজের সিইও মোঃ আজগর বিশ্বাস তারা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার শোতে নগরীর চিত্রালী ডিজিটাল সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি দেখতে উপস্থিত হন তার পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মী ও বিশ্বাস প্রোপার্টিজে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম, বিশ্বাস প্রোপার্টিজে মারুফ খান, রবিউল ইসলাম রবিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী হলের পর্দায় এ সিনেমাটি দেখেন।

সিনেমাটি দেখে বেরিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ আজগর বিশ্বাস তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যাণে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন তা ফুটেছে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষকে তিনি কতোটা ভালোবাসতেন, কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে।

খুলনার চিত্রালী ডিজিটাল সিনেমা হলের পরিচালক আব্দুল্লাহ খান তপু বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার জন্য দর্শকরা যেভাবে সাড়া ফেলেছে তা আমাদের কল্পনাতেও ছিল না। সব বয়সী মানুষই এ ছবি দেখার জন্য হলে আসছে। যারা বঙ্গবন্ধুর কথা পড়েছেন এবং এতদিন শুনেছেন তারা এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে বাস্তবে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি দেখার পর কান্নায় ভেঙে পড়ছেন। তিনি আরও বলেন, এ সিনেমাটি সবারই দেখা উচিত। বিশেষ করে শিক্ষার্থীদের দেখা দরকার, তাহলে তারা বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনকাহিনী এ সিনেমাটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মুজিব’ দেখতে নেতাকর্মী নিয়ে সিনেমা হলে জেলা আ’লীগ নেতা তারা বিশ্বাস

আপডেট সময় : ০২:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩