ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মিরসরাইয়ে বসন্ত উৎসবে ব্যতিক্রমী আয়োজন, ক্যাফের বিক্রির টাকা খরচ হবে এতিমদের পড়াশোনায়

মো: নাজমুল ইসলাম শামীম - মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৬৯৫ বার পঠিত

২০২২ সালের ১০ অক্টোবর মিরসরাইয়ে ব্যতিক্রমধর্মী ক্যাফে মিরসরাই ক্যাফে চালু হয়। ক্যাফেটি চালু হওয়ার পর থেকে নানা ব্যতিক্রমী আয়োজন করে উপজেলাজুড়ে সুনাম কুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বসন্ত উৎসবকে ঘিরে তরুণ উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা মেলায় উদ্যোক্তরা পসরা সাজায় বাঙালির চিরায়ত রসনা অনুষঙ্গ পিঠা’র পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য। ক্যাফে কর্তৃপক্ষ ইতিপূর্বেই ঘোষণা দেন বসন্ত উৎসরের দিন যত টাকা ক্যাফেতে বিক্রি হবে তার সবই খরচ করবে এতিমদের পড়াশোনায়। এমন উদ্যোগকে সাধুবাদ জানান ক্যাফেতে আসা দর্শনার্থী ও ক্রেতারা।

বুধবার দিনভর স্বেচ্ছাসেবী সংগঠন ‘মিরসরাইয়ান’র সার্বিক সহযোগিতায় মিরসরাই ক্যাফেতে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজিত বসন্ত উৎসব ও তরুণ উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই ক্যাফের সত্বাধিকারী সাফাত ইশতিয়াক, মিরসরাইয়ান’র অন্যতম পরিচালক কন্ঠশিল্পী মহিবুল আলম আরিফ।
বসন্ত উৎসবে ১১ টি স্টলে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা দামের পিঠা মিলে। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ডিম সুন্দরী, পদ্ম ফুল, তিচুর লাড্ডু, পানতোয়া, বেণী, মাছ পিঠা, নকশি, সূর্যমুখী পিঠা, ঝিনুক পিঠা, পাটিসাপ্টা, নারিকেল পুলি, শিমের ফুল, পাতা পিঠা, মধু ভাত, নকশি পিঠা, জালা পিঠা, ক্ষিরের নাড়ু, তিলের পিঠা, আনন্দ বিলাস, কলা পাতার টুই, লাউ ও গোলাপ পিঠাসহ প্রায় দেশ শতাধিক পিঠা। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের নানা ব্যবহৃত অনুষঙ্গও মিলে এই উৎসবে।
মিরসরাই ক্যাফের সত্বাধিকারী শাফাত ইশতিয়াক জানান, গ্রাম বাংলার ঘরে ঘরে একসময় যেসব পিঠা তৈরি করা হতো সেসব পিঠা কালের আবর্তে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেসব পিঠাগুলো বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা। দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এই উৎসব উপলক্ষে ক্যাফেতে বিক্রির সব টাকা এতিম শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ছোটবেলায় যেসব পিঠা খেয়েছিলাম, সময় সুযোগের কারণে এখন তা আর খাওয়া হয় না। এখানে এসে অনেকগুলো পিঠার পাশাপাশি গ্রামীণ অনেক কিছু দেখতে পেলাম। বসন্ত উৎসব ও তরুণ উদ্যোক্তা মেলা আয়োজন করার জন্য মিরসরাই ক্যাফে ও স্বেচ্ছাসেবী সংগঠন মিরসরাইয়ান গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।

মিরসরাইয়ে বসন্ত উৎসবে ব্যতিক্রমী আয়োজন, ক্যাফের বিক্রির টাকা খরচ হবে এতিমদের পড়াশোনায়

আপডেট সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪