ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মিজানপুরে ৩৬৬ জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৮ বার পঠিত

রাজবাড়ীর পদ্মা নদীতে জাটকা আহরণ থেকে বিরত থাকা ইলিশ জেলেদের সহায়তায় মিজানপুর ইউনিয়নে ৩৬৬ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় মিজানপুর ইউনিয়নে মৎস্য বিভাগের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল—এই দুই মাসের জন্য প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়।
জানা যায়, পদ্মা নদীতে ইলিশ আহরণের সঙ্গে যুক্ত জেলেদের বিকল্প জীবিকা সহায়তার অংশ হিসেবে মোট ২৯ টন ২৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্যা, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড কর্মকর্তা মো. ইযাকুব আলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, জাটকা সংরক্ষণে জেলেদের এই সহযোগিতা ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে।

মিজানপুরে ৩৬৬ জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ

আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬