মাসুম হত্যার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৭৯ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভসভা করেছে সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন এর তাফালবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, মাসুমের পরিবার দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। মাসুম মালয়েশিয়া প্রবাসী ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও স্থানীয় নেতৃত্ব সংঘটিত করতে মাসুম ভোটের পূর্বে দেশে আসেন। কিন্তু ১৩ তারিখ পিলের রাস্তা সংলগ্ন জামাত ও বিএনপির সংঘর্ষ নিয়ে মাসুমকে হত্যা করার মাধ্যমে জামাত ঘৃণ্য রাজনীতির পরিচয় দিয়েছে।
এ সময় তিনি ছাত্রনেতা মাসুম হত্যার অভিযুক্ত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।



















