ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মানিকগঞ্জে যমুনার বালুমহল ঘিরে ফের গুলিবর্ষণ,আতঙ্কে নদীপাড়ের মানুষ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০১ বার পঠিত

Oplus_131072

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীসংলগ্ন বালুমহল এলাকায় ফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বালু উত্তোলন ও ড্রেজিং কার্যক্রমকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। এক মাসের ব্যবধানে একই এলাকায় হত্যা ও গুলির ঘটনায় নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
রোববার ভোরে উপজেলার দুর্গম আলোকদিয়া খেয়াঘাটের পাশের ৭ নম্বর টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে। তারা বালুমহলে কর্মরত শ্রমিক ও স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র ব্যক্তিরা নিজেদের প্রভাব প্রতিষ্ঠার কথা বলে হুমকি দেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেয়। এতে শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ওই বালুমহল ঘিরে দীর্ঘদিন ধরেই কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে গত ৩ এপ্রিল পলিমাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ইজারাদার পক্ষের ম্যানেজার মিরাজ হোসেন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বালুমহলের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইকরাম কনস্ট্রাকশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইজারা নিলেও সরাসরি কার্যক্রম পরিচালনা করছেন না; অন্য একটি পক্ষ মাঠপর্যায়ে দায়িত্বে রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবালয় থানার এসআই আলমগীর হোসেন জানান, পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে সংঘর্ষ, হত্যা ও গুলিবর্ষণের ঘটনায় যমুনাপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

মানিকগঞ্জে যমুনার বালুমহল ঘিরে ফের গুলিবর্ষণ,আতঙ্কে নদীপাড়ের মানুষ

আপডেট সময় : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬