ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মাদক, দূর্ণীতি ও অবৈধভাবে পরিবেশ দূর্ষণকারীদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন বললেন, এমপি ইলিয়াস মোল্লা

মো: ইনামুল খন্দকার, মধুখালি (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৬:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পঠিত

মাদক, দূর্ণীতি ও অবৈধভাবে পরিবেশ দূর্ষণকারীদের বিরুদ্ধেও আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। আপনারা চোখ কান খোলা রাখবেন। যেখানেই সমস্যা হবে দলমত নির্বিশেষে এ্যাকশনে যাবেন, বললেন ফরিদপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা মধুখালীতে আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,আপনারা মনে রাখবেন আপনারা যে দায়িত্বে আছেন আপনাদের অভিভাবক হিসেবে জনগণ আমাকে আরেকটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই এলাকার জনগণ আমাদের কাছে ভালো কিছু আশা করেন জনগণ যেভাবে ভালো থাকতে পারে আপনারা সেই কাজ করবেন, আমি বিশেষ করে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে বলবো- আপনারা চোখ কান খোলা রাখবেন আমরা দেশ গড়ার জন্য এসেছি। এখানে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা দেশ গড়বো। আপনারা মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন দূর্ণীতির বিরুদ্ধেও সেরকম নীতি অবলম্বন করুন। এসময় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তানজিম নাঈম, মৎস্য অফিসার পবিত্র কুমার,সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা নির্বাচন অফিচার আদেলুর রহমানসহ সাংবাদিক ও ইউনিয়ন চেয়ারম্যানগণ। এসময় প্রধান অতিথি এমপি মহাদয় উপজেলার বিভিন্ন সমস্যা কথা শোনেন, এসময় তিনি আরো বলেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো- ভালো করে খেয়াল করুন, আপনি যে ধর্মেরই হন, আজ আছি কাল থাকবো না।

এই রমজান মাসে কাউকে যেন ২ টাকা ঘুষ দিতে না হয় এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে খেয়াল রাখবেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।

মাদক, দূর্ণীতি ও অবৈধভাবে পরিবেশ দূর্ষণকারীদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন বললেন, এমপি ইলিয়াস মোল্লা

আপডেট সময় : ০৬:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬