ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

শহিদুল ইসলাম - মহেশপুর (ঝিনাইদহ) :
  • আপডেট সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৪৮ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মপুকুর ডিগ্রী কলেজ পড়ুয়া সাইদুর রহমান (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ ঘটিকার সময় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা টু ভবনগর ব্রীজ সংলগ্ন এলাকায়।

নিহত সাইদুর রহমান উপজেলার শ্যামকুড় পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও পদ্মপুকুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,নিহত সাইদুর আমার আপন ফুফাত ভাই। সকালে মহেশপুর সোনালী ব্যাংকে টাকা উঠানোর জন্য মোটরসাইকেল যোগে রওনা হয়। সরিষাঘাটা টু ভবনগর ব্রীজ সংলগ্ন এলাকায় গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে, এতে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫