ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মহেশপুরে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১০১ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
গতকাল রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক।

নাজমুল হক জানান,উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। পরীক্ষা–নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, এটি একটি অ্যালবিনো মনোকলড কোবরা বা অ্যালবিনো গোখরা। সাধারণ গোখরার গায়ের রঙ কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রঙ স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায়।

বিশেষজ্ঞরা বলছেন,অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত। গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা। কারণ, সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলছেন, এ ধরনের সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন বিভাগ বা অভিজ্ঞ সাপধরকারীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যালবিনো সাপ প্রকৃতিতে টিকে থাকতে খুবই অসহায়, তাই জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে মাঝে মাঝে অ্যালবিনো সাপের দেখা মিললেও তা খুবই বিরল। ভবনগরে উদ্ধার হওয়া সাপটি তাই স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। নাজমুল হক জানান, সাপটি জাদুঘরে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে গবেষণা ও প্রদর্শনীর কাজে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহেশপুরে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫