ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পঠিত

ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মহেশপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাব মহেশপুরের সভাপতি ও মাইটিভি এবং দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওবাইদুল হক, সহ-সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার মহেশপুর পৌর প্রতিনিধি জালাল উদ্দিন, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক নবচিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি জমশেদ আলম বুকুল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের কণ্ঠ পত্রিকার মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিয়ার রহমান টিংকু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কাগজ টিভির জেলা প্রতিনিধি এম আর রাসেল, নির্বাহী সদস্য খোকন, আব্দুল হাকিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মেহেদী হাসান বলেন, মহেশপুর উপজেলাকে মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধমুক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রেসক্লাবের নেতারা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে থানার সেবা আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫