ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মসিউর রহমান রাঙ্গা মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৮২ বার পঠিত

রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের হল রুমে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। একই সঙ্গে আরও তিনজনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মসিউর রহমান রাঙ্গা জাপায় রওশন এরশাদপন্থি নেতা হিসেবে পরিচিত।

জানা গেছে, রংপুর-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার সকালে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকসহ চারটি মামলার তিনটির কাগজ জমা হয়েছে, একটির কাগজ জমা করেননি মসিউর রহমান রাঙ্গা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কাগজপত্রে ত্রুটি থাকায় চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

মসিউর রহমান রাঙ্গা মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে

আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩