ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহে পেট্রোল বোমাসহ ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৭৪ বার পঠিত

ময়মনসিংহে পেট্রোল বোমাসহ ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম শাকিল, মহানগর ছাত্রদল নেতা আকরাম হোসেন, উওর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ চন্দ্র দে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, নগরীর শম্ভুগঞ্জের রঘুরামপুর বরাইকান্দি এলাকায় রোববার রাত ৮টার দিকে বিএনপি-ছাত্রদলের একদল কর্মী অবস্থান নিয়ে নাশকতার চেষ্টা শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গাড়িতে ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায় দলটি। ওই সময় নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে। একইসঙ্গে জব্দ করা হয় পেট্রোল বোমাসহ বিভিন্ন সরঞ্জাম।

তিনি বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ৭০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় তিনজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

ময়মনসিংহে পেট্রোল বোমাসহ ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩