ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মধুখালীতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সতেজকে দেখতে চান নেতাকর্মীরা

এনামুল খন্দকার- মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৫৫৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে আসন্ন উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে সামনে রেখে ত্যাগী ও পরীক্ষিত নেতা শাহাবুদ্দিন আহম্মেদ সতেজকে সভাপতি হিসেবে নির্বাচনের দাবিতে সরব হয়েছেন তার সমর্থক ও নেতাকর্মীরা।

জানা গেছে, ১৯৮৯-৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা সতেজ ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে মধুখালী আইনউদ্দিন কলেজের ভিপি নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার গ্রেফতার ও কারাবরণ করেন।

তিনি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং দীর্ঘ ১০ বছর মধুখালী পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে জনপ্রিয় এই নেতা উপজেলা বিএনপিকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করছেন তার অনুসারীরা।

তাদের অভিযোগ, রাজপথে সক্রিয় থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রহমানের প্রভাবে তার বিরুদ্ধে প্রায় ৩৬টি মামলা দায়ের করা হয় এবং একাধিকবার পুলিশি হয়রানির শিকার হতে হয়।

আগামী ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিতব্য মধুখালী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে একটি আধুনিক ও গতিশীল কমিটি গঠনের প্রত্যাশায় তার সমর্থকরা শাহাবুদ্দিন আহম্মেদ সতেজকে সভাপতি হিসেবে নির্বাচনের দাবি তুলেছেন।

মধুখালীতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সতেজকে দেখতে চান নেতাকর্মীরা

আপডেট সময় : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫