মধুখালীতে উদযাপিত স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৪০ বার পঠিত

তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে চায় একটি প্রাণ, এই প্রতিপাদ্য সামনে রেখে, মধুখালীতে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সংগঠনের ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরন, বৃক্ষ রোপন,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকাল ৩ টায় মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়, এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুখালী স্বেচ্ছাসেবী সংগঠনের অভিভাবক মাহবুব তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শরিফুল ইসলাম সেতু,স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা গোলাম শরাফাত ইসলাম শরৎ, উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাগর ইসলাম রানা, সাধারণ সম্পাদক মাহিদা ইসলাম তৃশা, পৌর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জুয়েল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবী সংগঠন উপদেষ্টা মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা গালিব হাসান রিওন, স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন তুষার এসময় সংগঠনে নতুনদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।


















