সংবাদ শিরোনাম ::
মধুখালী উপজেলা এবং পৌর ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মধুখালি প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৯২ বার পঠিত
ফরিদপুরের মধুখালী উপজেলা এবং পৌর ছাত্রদলের উদ্যেগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে আজ বুধবার বিকেল পাঁচটায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতারি মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য জনাব মৃধা বদিউজ্জামান বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, মধুখালি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব আলী (রনি), সদস্য সচিব রেদওয়ান আবেদীন প্রমূখ।
মাহফিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।


















