ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মথুরাপুর বাজার থেকে তারাগুনিয়া বাজারপর্যন্ত চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পোস্টার বিতরণ

মোঃ- হারুন অর রশীদ,দৌলতপুর(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০৩ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পোস্টার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মথুরাপুর বাজার থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এবং বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের কাছে নির্বাচনী পোস্টার বিতরণ করা হয়।

এ সময় মথুরাপুরও তারাগুনিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রার্থীর নির্বাচনী পোস্টার পৌঁছে দেওয়া হয়। পোস্টার বিতরণের পাশাপাশি স্থানীয় ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীর সমর্থকেরা। তারা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর নির্বাচনী পোস্টারে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার হাত ধরে মথুরাপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের হয়রানি কমানোর কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া পোস্টারে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও ফাউন্ডেশন গড়ে তোলা, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার ব্যবস্থা করা, ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কার ও উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার মতো বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

পোস্টার বিতরণকালে আয়োজক ও সমর্থকেরা বলেন, মথুরাপুর ইউনিয়নের সকল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহ। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে তারা জানান।

তারা আরও বলেন, মথুরাপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মানুষের জীবনমানের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার লক্ষ্য নিয়ে ফরজ উল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

পোস্টার বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয় এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়।

উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে মথুরাপুর বাজার হতে তারাগুনিয়া বাজারে পোস্টার বিতরণ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রচারণা আরও জোরদার হলো।

মথুরাপুর বাজার থেকে তারাগুনিয়া বাজারপর্যন্ত চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পোস্টার বিতরণ

আপডেট সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬