ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মণিরামপুরে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

ইয়াছিন আরাফাত- যশোর :
  • আপডেট সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৬৪ বার পঠিত

যশোরের মণিরামপুরে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল জোড়া ব্রীজের পাশ থেকে পুলিশ এ মরদেহটি উদ্ধার করে। সে মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পাড়িয়াড়ি গ্রামের সাবেক মেম্বর নুরুল ইসলামের ছেলে।

নিহতের শ্বশুর পার্শ্ববর্তী ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, তার জামাতা জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ থেকে মাস্টার্স পরিক্ষা শেষ করে, ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ছুটি নিয়ে জাহাঙ্গীর বাড়িতে আসছিল। রাত দেড়টার দিকে তার সাথে মোবাইলে কথা হয়। তখন জাহাঙ্গীর আলম গাড়িতে আছে বলে তাকে জানায়। সকালে তার মোবাইলে একাধিকবার কল দিলে সেটা বন্ধ পাওয়া যায়। এরপর সাতনল এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। তবে নিহতদের গাঁয়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরিস্কার হওয়া যাবে।

ট্যাগস :

মণিরামপুরে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩