ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভোলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ গ্রেফতার

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

ভোলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ কে গ্রেফতার করা হয়েছে। ভোলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ কে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোড বরিশাল দালান এর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, নভেম্বর মাসে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গ্রেফতার হওয়া মুছা কালিমুল্লাহসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুছা কালিমুল্লাহকেও গ্রেফতার করা। তিনিও সেই মামলার আসামি। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বিস্ফোরকের এই ঘটনাটি কোথায় ঘটেছে সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে এসআই মিরাজ হোসেন বলেন, বিস্ফোরক এর ঘটনা কোথায় ঘটেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতাব্বরের দাবি, ভোলায় বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করেননি। পুলিশ সরকারকে খুশি করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। মুছা কালিমুল্লাহ নির্দোষ। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরে নিয়ে গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া সাংবাদিকদের বিএনপি নেতা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. মনির হোসেন মিয়া আরও জানান, পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

ট্যাগস :

ভোলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩