ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-২৫

আশিকুর রহমান শান্ত- ভোলা: 
  • আপডেট সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পঠিত

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহণ ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হন। এসময় প্রিন্স অব লাবিবা নামের বাসটি রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এদিকে, ঘটনার পর ফায়ারসার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ৷ তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত  যাত্রীবাহী বাস প্রিন্স অব লাবিবা ডোবা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন ৷ তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অব লাবিবা বাসে আর কোনো যাত্রী আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। সে জন্য বাসটি টেনে উপরে তোলা সময় সাপেক্ষ।

ট্যাগস :

ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-২৫

আপডেট সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫