ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় এক স্কুলের ৩১ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৩৪৮ বার পঠিত

ভোলায় একই স্কুলের ৩১ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর উপসর্গ একই ধরনের। স্কুল বন্ধ ঘোষনা।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র প্রথমে এ রোগে আক্রান্ত হয়। পরে এ শিক্ষার্থীর সংস্পর্শে যারা এসেছে তারা প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। তাদের সকলকেই ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক আবু সাঈদ জানায়, সকাল ১১টায় বিদ্যালয়ে ক্লাশ শুরু হওয়ার পর অষ্টম শ্রেণীর এক ছাত্র বিকট শব্দ করে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে। অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করতে গেলে তার সংস্পর্শে যাওয়া অষ্টম শ্রেণিসহ বিদ্যালয়ের ৩১ শিক্ষার্থী এ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাদেরকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিক ডাক্তাররা রোগ নির্নয় করতে না পারলেও ভোলা সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান সাংবাদিকদের জানান, এটি জটিল কোনো রোগ নয়, মাঝে মধ্যে এমনটা হতে পারে। একজন আক্রান্ত হওয়ার পরে অন্যজনেরাও আতংক হয়ে যায়। এটাকে (Much Cycological Illness) মাস্ সাইকোলজিক্যাল ইলনেস্ বলে। প্রয়োজন মত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আশা করি সবাই সুস্থ হয়ে উঠবে।

ট্যাগস :

ভোলায় এক স্কুলের ৩১ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪