ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোরের আলোতেই ধানের শীষের পক্ষে মাঠে জেলা ছাত্রদল সভাপতি প্রার্থী

সৈকত মন্ডল ,বাগেরহাট:
  • আপডেট সময় : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১৪ বার পঠিত

ফজরের নামাজ শেষে বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ আল মামুন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজ শেষে বাগেরহাট–২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থনে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।

গণসংযোগকালে নূর মসজিদ মোড়, শিশু হাসপাতাল মোড়, সোনাতলা মোড়, যদুনাথ স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

শেখ আল মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাগেরহাটে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির শাসনামলে বাগেরহাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা বাগেরহাটের উন্নয়নে ব্যর্থ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাগেরহাটের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ গোলে মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর শেখ, ছাত্রদল নেতা শামিম মুন্সি, রোহিত হালদার, রবি শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

ভোরের আলোতেই ধানের শীষের পক্ষে মাঠে জেলা ছাত্রদল সভাপতি প্রার্থী

আপডেট সময় : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬