ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোট দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বললেন নৌকার প্রার্থী

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১০:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৬৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বলেছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
তিনি বুধবার সকালে জামালপুর পৌরসভার তেতুলিয়ায় গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ত্রিপল নাইনে খবর দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন, তিনি ও নৌকার প্রার্থী বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের কর্মীরা কারোর পক্ষ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নাশকতার চেষ্টা করলে পুলিশকে খবর দিতে বলেছেন।

জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, লাঙল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুসহ ৭ জন।  

ট্যাগস :

ভোট দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বললেন নৌকার প্রার্থী

আপডেট সময় : ১০:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪