ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভেন্টিলেশনে খালেদা জিয়া,শঙ্কা এখনও কাটেনি

প্রতিদিনের খবর ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৭১ বার পঠিত

Oplus_131072

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আহমেদ আজম খান জানান, “বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল। গতকাল রাত থেকেই তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন।”

এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বেগম জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি সবার কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক ব্যাধিতে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :

ভেন্টিলেশনে খালেদা জিয়া,শঙ্কা এখনও কাটেনি

আপডেট সময় : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫