ভূঞাপুরে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:২৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৯২ বার পঠিত

রবিবার (২০ জুলাই) টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব, অপপ্রচার ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম চকদার, যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, জুলাই আন্দোলনের আহত কর্মী মো. হাসান আলী, মো. সোহাগ, মো. রাসেল মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে খন্দকার জুলহাস আলম বলেন, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জনগণকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ভূঞাপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আবার উপজেলা চত্বরে গিয়ে পথসভায় শেষ হয়।




















