ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভালবাসায় সিক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা  আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট  মামুন

বরুন কান্তি সরকার-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুনকে গন-সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার(১৭ই ফেব্রুয়ারি)দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল হাই।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকজন মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ।সেখানে জনগণের ভালবাসায় সিক্ত হন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য জননেতা এডভোকেট কামরুজ্জামান মামুন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, আপনারা কষ্ট ও ত্যাগ স্বীকার করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ না-ই। বর্তমানে দেশে রাষ্ট্রীয় সংস্কারে আমাদের দল বিএনপি ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।এ সময়ে তিনি আরও বলেন,অতি শীঘ্রই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের নেতা তারেক জিয়া বীরের বেশে দেশে আসবেন।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি মো.সিরাজুল ইসলাম আবিদ।এ সময়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

সংবর্ধনার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো.আরিফ,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো.হানিফ,সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো.নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মো.আব্দুর রহিম গোলাপ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমীরুল চকদার প্রমুখ।

জানা যায়,এডভোকেট কামরুজ্জামান মামুন জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর (২৪৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী।

ভালবাসায় সিক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা  আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট  মামুন

আপডেট সময় : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫