ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভারতে পাচারকালে ৩ কোটি টাকার সোনার বার জব্দ

ইয়াছিন আরাফাত -স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৮৫ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার মালিকবিহীন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা। ১৮ জুলাই ভোর রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণবারগুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ভারতে পাচারকালে ৩ কোটি টাকার সোনার বার জব্দ

আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩