ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু রোগীদের অপারেশন ও লেন্স সংযোজন

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৩৮৭ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের আয়োজনে সম্পুর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন ও ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজন করা হয়েছে।

বুধবার দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় শতাধিক চক্ষু রোগীদের চোখে যাবতীয় চিকিৎসা সেবা সহ ছানি পড়া রোগীদের লেন্স সংযোজন করা হয়।

এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির সেবা সহ যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরেন হাসপাতালটির পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম,কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মো শাহ আলম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন,আধুনিক চিকিৎসার মাধ্যমে মানবতার সেবায় হাসপাতালটি এগিয়ে যাচ্ছে। চোখের আলো যার নাই,সেই বুঝে কত কষ্ট।আশা করি,হাসপাতালটি চিকিৎসা সেবার মাধ্যমে এগিয়ে যাবে। মানবতার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা।

হাসপাতালটির পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, অনেক মানুষেরই অঢেল টাকা আছে। কিন্তু মানব সেবায় কম মানুষই এগিয়ে আসে। বহু হতদরিদ্র অসহায় মানুষ চক্ষু চিকিৎসার অভাবে অন্ধ হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারে। কিছুটা মানুষের পাশে থেকে সেবা করতে পারি এ উদ্দেশ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।

ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু রোগীদের অপারেশন ও লেন্স সংযোজন

আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩