ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ-ভাঙচুরে মহাসড়ক অবরুদ্ধ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা একাধিক যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন সেটি উদ্ধারের কাজে ব্যস্ত থাকাকালে ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা লোকজনের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই নিহত হন সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি (প্রত্যেকের আনুমানিক বয়স ৩৫ বছর)। আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বাস এবং দুর্ঘটনাকবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর সন্ধ্যা থেকেই ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হয়ে কাজ করছেন।
ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ-ভাঙচুরে মহাসড়ক অবরুদ্ধ

আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬