ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভাঙ্গায় ‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া – শীর্ষক সংবাদ সম্মেলন

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা ( ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ‘ দেশ ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া’-শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন হাইলাইট চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রশাসনের কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, চিকিৎসক, সাংবাদিক,শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তামাকের ক্ষতিকারক দিক,অপব্যবহার, বেপরোয়াভাবে পাবলিক স্পট এবং চায়ের দোকান সহ বিভিন্ন দোকানগুলোতে অবাধে ধুমপান ও মাদক সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন হাইলাইট ফাউন্ডেশন ও হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

আগত বক্তারা ধুমপানের কুফল,সমাজে এর নেতিবাচক দিক ও আইনের প্রয়োগ নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ, মনিরুজ্জামান মনির, সাইফুল্লাহ শামীম, শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, ধুমপান সমাজের ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এটি মাদকের প্রথম সোপান হিসেবে কাজ করে। মাদকের প্রথম হাতেখড়ি হয় তামাক সেবনের মাধ্যমে।

এতে মূল্যবোধ ও নৈতিকতা বিনষ্ট করে। তামাক থেকে বিরত রাখতে আইনের পাশাপাশি সচেতন হতে হবে।

সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, তরুনদের সচেতনতার পাশাপাশি অভিভাবক ও আইন প্রয়োগকারী সংস্থার এগিয়ে আসতে হবে।ওসি জিয়ারুল ইসলাম বলেন, আগে পারিবারিক শিক্ষা ও নৈতিকতা শিক্ষা জরুরি। তামাক তথা মাদক নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

ভাঙ্গায় ‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া – শীর্ষক সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩