ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের অনাস্থা

মনিরুজ্জামান মনির- ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ২৯৪ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে তার নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,হতদরিদ্রদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান করেন। ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবীতে শুক্রবার সকালে পরিষদ চত্বরে ইউপি সদস্য,ভুক্তভোগী কয়েক নারী ও এলাকাবাসী এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। পরিষদ চত্বরে জড় হয়ে কয়েক, শ নারী পুরুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে নানা শ্লোগান দেয়। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভূমিকায় কোন ইউপি সদস্যদের সাথে সম্পর্ক না রেখে বরাদ্দকৃত সব সামগ্রী একাই আত্মসাৎ করছেন। এতে ইউপি সদস্যবৃন্দ বলেন,ওই চেয়ারম্যান বরাদ্দকৃত সামগ্রীর তালিকায় মেম্বারদের স্বাক্ষর না নিয়ে একাই আত্মসাৎ করছেন। তাছাড়া তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম দোসর।সে বেশীর ভাগ সময় পরিষদ তালাবদ্ধ রেখে অফিসে অনুপস্থিত থাকেন।এতে জনসাধারণের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের মালামাল,ভিজিএফ,ভিজিডি,মাতৃত্বকালীন ভাতা গ্রহিতা সহ উপকারভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি পরিষদ চত্বরে ভুক্তভোগী নারী পুরুষ সহ ইউপি সদস্যরা জড় হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শ্লোগান দিচ্ছেন। তারা দ্রুত চেয়ারম্যানের অপসারণ দাবী করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার উদ্দিন মোল্লা, ইয়াদ আলী ফকির,চান মিয়া,আতিয়ার মাতুব্বর, সামাদ মাতুব্বর ও তাছলিমা বেগম প্রমুখ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের সাথে কথা বললে তিনি বলেন,সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের অনাস্থা

আপডেট সময় : ০৮:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫