সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৫১ বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাষড়া স্কুলমাঠ প্রাঙ্গণে আজ বেলা ২:৩০ মিনিটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী খলিফার সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। এছাড়া ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- জনাব মোঃ সাইফুর রহমান মিরন,
সহ সভাপতি মোঃ ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- মোঃ আকরামুজ্জান রাজা সহ স্থানীয় নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগমান করার জন্য অভ্যন্তরীণ ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুণরায় আওয়ামীলীগকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



















