বোয়ালমারীতে মুক্তিযুদ্ধা সন্তান সংসদের শোক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৩২৮ বার পঠিত

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৯ আগস্ট সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি শোক র্যালী বের হয়।শোক র্যালীটি বোয়ালমারী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কমপ্লেক্স ভবনে সসবেত হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন সংসদের উপজেলা আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।
শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, মুক্তিযুদ্ধা সংসদের কমাণ্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, ডিপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সহ সভাপতি এম টিপু সুলতান,
‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’ সম্পাদক অ্যাড. কোরআন আলী, সংসদের জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, উপজেলা সংসদের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ,মুক্তিযোদ্ধা সন্তান রকিব উজ্জামান মিলন,সাইফুল ইসলাম সাইফুল, রাজিব খান সজীব, জাকির হোসেন লেলিন প্রমুখ



















