ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধূর নাম ফাহিমা আক্তার (১৯)”
জানাযায় স্বামীর সঙ্গে ফোনালাপের পর তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, স্বামীর ডিভোর্সের হুমকির কারণে অভিমান করে আত্মহত্যা করেছে ফাহিমা।
(রবিবার)১৫ নভেম্বর, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর (চরপাড়া)নামক গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিমা উমর নগর গ্রামের ইলিয়াস মোল্যার কন্যা। পরিবারির এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর মোবাইলের মাধ্যমে চট্টগ্রামের বাসিন্দা আরিয়ান রহমান মুজিবের সঙ্গে ফাহিমার পরিচয় হয়। তবে আরিয়ানের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় ফাহিমাকে বাবার বাড়িতে রেখে যান তিনি।
পরে ফাহিমাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন না হওয়ায় তাঁদের মধ্যে মনোমালিন্য’ দেখা দেয়।

নিহতের পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে মোবাইলল (হোয়াটসঅ্যাপে) স্বামীর সঙ্গে কথা বলার সময় আরিয়ান তাঁকে ডিভোর্সের হুমকি দেয়। এতে মানসিক কষ্ট থেকে ফাহিমা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অভিযোগ। পুলিশ জানায়, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে আত্মহত্যা করেছেন ফাহিমা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ ব্যপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬