ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন মন্ত্রী নিতাই রায়

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৯৯ বার পঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইচগেট পর্যন্ত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার দেশের জলাধারগুলো পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট ও কামরুজ্জামান হাসান।

বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন মন্ত্রী নিতাই রায়

আপডেট সময় : ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬