ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বোয়ালমারীতে উদ্ধার হওয়া সরকারী চাউল ফিরিয়ে দিলো মুয়াজ্জিনদের

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত, বিতর্কিত সরকারী অনুদানের জব্দ করা চাউল মুয়াজ্জিনদের হাতেই তুলে দিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ ড.মোঃ ইলিয়াস মোল্লা।

শনিবার(২৩ মে) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে চাউল বিতরণের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পৌর এলাকার ৬৭ মসজিদের ৬৭ জন মুয়াজ্জিনের হাতে ৬৭০ কেজি চাউল তুলে দেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, পৌর সচিব মোঃ মনিরুজ্জামান সিকদার, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০ মে, ৬৭ জন মুয়াজ্জিনের নামে ১০ কেজি করে চাউল বরাদ্দ দেয় পৌর কর্তৃপক্ষ।
কিন্তু নিয়ম অনুযায়ী মুয়াজ্জিন গণ আলাদা-আলাদা ভাবে পৌর সভায় গিয়ে চাউল উত্তোলন না করে প্রতিনিধির মাধ্যমে সকল চাউল একসঙ্গে তুলে এনে পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খানের কার্যালয়ে জমা রাখেন,পরবর্তীতে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার জন্য। আর এরপরই শুরু হয় চাউল নিয়ে রাজনীতি। কাউন্সিলর সামাদ খান সরকারি চাউল চোর মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে আরম্ভ করে একটি পক্ষ।
এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে চাউল গুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখেন। এ ঘটনায় ক্ষোভে-দূঃখে ফুঁসে উঠেন মুয়াজ্জিনরা। সংবাদ সম্মেলন করে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবী করেন,চাউলগুলো তাদেরই,এর সঙ্গে সামাদ খানের কোন সম্পর্ক নেই। এই প্রেক্ষাপটেই উদ্ধার করা চাউল গুলো মুয়াজ্জিনদের হাতে তুলে দিলেন সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বোয়ালমারীতে উদ্ধার হওয়া সরকারী চাউল ফিরিয়ে দিলো মুয়াজ্জিনদের

আপডেট সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬